গোয়ালন্দে গাঁ জা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

গোয়ালন্দে গাঁ জা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৫/২০২৫ ১০:৩৫:১৩ পূর্বাহ্ন

গোয়ালন্দে গাঁ জা সহ মা দ ক ব্যবসায়ী গ্রে প্তা র

ছবি : সংগৃহীত


রাজবাড়ীর গোয়ালন্দে গাঁজাসহ মো. তাওহিদ হোসেন প্রামানিক (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি রাজবাড়ী সদর উপজেলার বাড়াইজুড়ী এলাকার আব্দুল লতিফ প্রামানিকের ছেলে।

গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. ফরিদ মিয়া ফোর্সসহ অভিযানে চালিয়ে দৌলতদিয়া ইউনিয়নের বাংলাদেশ হ্যাচারিজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে সন্দেহজনক ঘোরাফেরা করায় তাওহিদকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, ‘মাদক কারবারির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।তাকে বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে প্রেরণ করা হবে।’

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী