শান্তিগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খাবে প্রায় ৫০ হাজার শিশু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শান্তিগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খাবে প্রায় ৫০ হাজার শিশু

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৮/১০/২০২৩ ১২:১২:২৭ অপরাহ্ন

শান্তিগঞ্জে কৃমিনাশক ট্যাবলেট খাবে প্রায় ৫০ হাজার শিশু

শান্তিগঞ্জে রোববার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন করা হয়


সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে সারা দেশের ন্যায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের  উদ্বোধন করা হয়েছে। 

রোববার (৮ অক্টোবর) সকালে উপজেলার সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের শুভ উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন।

এসময় উপস্থিত ছিলেন ডা: আফরিন,  সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, স্বাস্থ্য পরিদর্শক বিনয় ভূষন চক্রবর্তী, মল্লিকা রানী দাস, সহকারী শিক্ষক কুমকুম পুরকায়স্থ, উম্মে কুলসুম, রিন্টু কুমার দাস, রাবেয়া আক্তার, পান্না রানী দাস, তানজিনা বেগম রোজী ও শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জসিম উদ্দিন শরিফী বলেন, শান্তিগঞ্জ উপজেলায় ৫-১৬ বছরের প্রায় ৫০ হাজার শিশুকে এই কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে৷ এই কৃমি সপ্তাহ চলবে আগামী ১৪ অক্টোবর পর্যন্ত। তিনি প্রত্যেক অভিভাবককে তার সন্তানদের যথাসময়ে কৃমির ট্যাবলেট খাওয়ার আহবান জানান।

ডি ডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী