জগন্নাথপুরে রে ক র্ড পরিমাণ ধান উৎপাদন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন

জগন্নাথপুরে রে ক র্ড পরিমাণ ধান উৎপাদন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৫/২০২৫ ০৬:৫৯:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে রে ক র্ড পরিমাণ ধান উৎপাদন

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ‘ফসল কর্তন সমাপনী উৎসব ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৬ মে ) সকালে উপজেলার কৃষি অধিদপ্তরের আয়োজনে মইয়া হাওরে এ উৎসব অনুষ্ঠিত হয়।

২০২৪-২৫ সালের রবি মৌসুমে জগন্নাথপুরে বোরো আবাদ থেকে প্রায় ১৫ লাখ মেট্রিক টন ধান উৎপাদিত হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের ভাষ্যমতে, এই বাম্পার ফলন শুধু জগন্নাথপুরের কৃষকদের জন্য নয়, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্যও সহায়ক ভূমিকা রাখবে। কৃষকদের এই সাফল্য উদযাপনেই আয়োজন করা হয় উৎসবটির।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ বলেন, 'আপনারা যেভাবে ধান ঘরে তুলে আনন্দিত হয়েছেন, তেমনি সন্তানদের শিক্ষার প্রতিও মনোযোগী হোন। সন্তানদের স্কুলমুখী করুন। তাহলেই একজন গর্বিত পিতা হিসেবে গড়ে উঠবেন।'তিনি প্রান্তিক কৃষকদের উদ্দেশে আরও বলেন, 'শুধু মৌসুম এলেই বাঁধ নয়, হাওরবাসীর দীর্ঘদিনের দাবি একটি টেকসই ফসল রক্ষা বাঁধ, যা প্রকৃতপক্ষে টেকসই কৃষি নিরাপত্তার অন্যতম উপাদান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদ এবং সঞ্চালনায় ছিলেন তপন চন্দ শীল।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী সোহরাব হোসেন, পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী সবুজ কুমার শীল, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হুরায়রা সাদ মাস্টার, পৌরসভার সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমেদ, উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মতিউর রহমান, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মাওলানা আফজাল হোসেন, উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা সাজাওয়ার হোসেন প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু