কক্সবাজারের ইয়াংছা স ড় ক দু র্ঘ ট না য় যুবদল নে তা সহ নি হ ত ২
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারের ইয়াংছা স ড় ক দু র্ঘ ট না য় যুবদল নে তা সহ নি হ ত ২

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১০:৫৫:০৫ পূর্বাহ্ন

কক্সবাজারের ইয়াংছা স ড় ক দু র্ঘ ট না য় যুবদল নে তা সহ নি হ ত ২

ছবি : সংগৃহীত


কক্সবাজারের চকরিয়ার সুরাজপুর ইয়াংছা সড়কের সুরাজপুর ব্রীজ এলাকায় চাউল বোঝায় পিকআপের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার ২ যাত্রী নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার শান্তিবাজার-কাকারা-মানিকপুর-ইয়াংছা সড়কের চকরিয়া উপজেলার কাকারা মাঝেরফাঁড়ি ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সিএনজির আরও ২ যাত্রী আহত হন।

নিহতরা হলেন উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকার মৃত আফজল আহমদের ছেলে শহীদুল ইসলাম (৩১) ও উপজেলার পূর্ব বড় ভেওলা ফজুমিয়াজী চর এলাকার মৃত কফিল উদ্দিনের ছেলে মোহাম্মদ কায়সার (৩৫)। তিনি ওই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে জানান চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল কবির চৌধুরী।চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, সুরাজপুর ৯ নম্বর ওয়ার্ডের ‘আর্মি সরোয়ারের রাস্তার মাথায়’ ইয়াংছা পিকআপ ও চিরিংগামুখী সিএনজির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ জন মারা যান। 

ওসি শফিকুল বলেন, ‘রাত পৌনে ২টা পর্যন্ত পুলিশের দল ঘটনাস্থলে অবস্থান করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন ২টি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী