খেলাফত মজলিস নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক বশিরকে জগন্নাথপুরে গণসংবর্ধনা
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ AM

খেলাফত মজলিস নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক বশিরকে জগন্নাথপুরে গণসংবর্ধনা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ১১:৫৩:০৩ AM

খেলাফত মজলিস নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক বশিরকে জগন্নাথপুরে গণসংবর্ধনা

ছবি: নিজস্ব


বাংলাদেশ খেলাফত মজলিস নিউইয়র্ক সিটির সাধারণ সম্পাদক, কলকলিয়া ইউনিয়ন প্রবাসী সংস্থার উপদেষ্টা সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয় জগদীশপুর এর সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মাওলানা বশির উদ্দিন (দা.বা) এর স্বদেশ আগমন উপলক্ষে  সুনামগঞ্জের জগন্নাথপুরে গণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৭ মে) বিকেল ৪ টায় উপজেলার মোহাম্মদগঞ্জ বাজারে  বাংলাদেশ খেলাফত মজলিস কলকলিয়া ইউনিয়ন শাখার আয়োজনে ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মাহফুজুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মাওলানা বশির উদ্দিন (দা.বা)।

প্রধান অতিথি  ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা সদস্য ও সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি, দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা নুরুদ্দীন আহমদ।

বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার  সহ সভাপতি হযরত মাওলানা শাহিদ আহমদ, সাধারণ সম্পাদক হযরত মাওলানা হাফেজ সৈয়দ জয়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক হযরত মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা আব্দুল মুনঈম শাহিন, শান্তিগঞ্জে উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দিন।

হাফেজ শায়েক আহমদ মামুন ও মাওলানা আতাউর রহমান হানিফ এর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সভাপতি হযরত মাওলানা হোসাইন আহমদ, হযরত মাওলানা আব্দুল মুমিন চানপুরী, সুনামগঞ্জ জেলা শাখার বায়তুল মাল সম্পাদক হাফেজ মোঃ মাহফুজ আহমদ, জগন্নাথপুর উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক হযরত মাওলানা তানভীর আহমেদ।

শুরুতেই পবিত্র আল কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসা শিক্ষার্থী মোঃ সাকিব আহমদ ও হাফেজ তায়েফ আহমদ।  নাতে রাসুল পরিবেশন করেন মাদ্রাসা শিক্ষার্থী মোঃ তারেক আহমদ। স্বাগত বক্তব্য রাখেন কলকলিয়া ইউনিয়ন শাখার সহ সাংগঠনিক সম্পাদক হযরত মাওলানা নুরুল ইসলাম। সংবর্ধিত অতিথির হাতে ক্রেস্ট প্রদান করেন উপস্থিত অতিথিবৃন্দ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: