পারিবারিক কলহ প্রাণ কাড়লো গৃহবধূর!
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৩৬ AM

পারিবারিক কলহ প্রাণ কাড়লো গৃহবধূর!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৬/২০২৩ ০১:৫৯:২৮ AM

পারিবারিক কলহ প্রাণ কাড়লো গৃহবধূর!

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের বড়লেখায় নাজমিন বেগম নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দক্ষিণ ইউপির তারাদরম গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। 

মঙ্গলবার দুপুরে ময়না তদন্তের জন্য লাশ মৌলভীবাজারে সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।  নিহত নাজমিন তারাদরম গ্রামের দিনমজুর ইসলাম উদ্দিনের স্ত্রী। পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে।  

স্বজনরা জানান, নাজমিন বেগম পরিবারের সদস্যদের অগোচরে সোমবার রাত ১১টার দিকে শয়নকক্ষের ভিমের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন নাজমিনকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে জানান। খবর পেয়ে রাত দুইটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করেছে। 

বড়লেখা থানার এসআই জাহেদ আহমদ বলেন, খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে নাজমিন আত্মহত্যা করতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত
সিলেটে নির্মাণাধীন ভবন থেকে ইট প*ড়ে বৃদ্ধের মৃ*ত্যু, আ*টক ৭
সাইবার অ*পরাধ রুখতে জনসচেতনতা জরুরি: এমপি এমরান