মাধবপুরে ১০ কে*জি গাঁ জা সহ মা*দক কারবারি আ ট ক
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন

মাধবপুরে ১০ কে*জি গাঁ জা সহ মা*দক কারবারি আ ট ক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৪:১৪:১৮ পূর্বাহ্ন

মাধবপুরে ১০ কে*জি গাঁ জা সহ  মা*দক কারবারি আ ট ক

ছবি: নিজস্ব


মাধবপুর থানা পুলিশ ১০ কেজি গাঁজা সহ মিজানুর রহমান (৬৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার(১৮ মে) রাতে  চৌমুহনী ইউনিয়নের  মিস্ত্রিবাড়ী সাকিনের ধর্মঘর-তেমুনিয়া রাস্তা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

মিজানুর রহমান ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মৃত ফরাশ উদ্দিনের ছেলে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান উক্ত স্থানে অভিযান পরিচালনা করে উল্লেখিত মাদক কারবারিকে গ্রেফতার করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে গ্রেফতার মিজানুর রহমানকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে জানিয়ে ওসি আরো জানান, "মাদক নির্মূলে পুলিশের ধারাবাহিক কর্মতৎপরতার অংশ হিসাবেই এ অভিযান পরিচালনা করা হয়।মাদক কারবারিরা বর্তমানে শান্তিতে নেই।"

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার