জগন্নাথপুরে তথ্য আপার সেবা পেয়ে স্বাবলম্বী হচ্ছেন অসহায় নারীরা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৯ AM

জগন্নাথপুরে তথ্য আপার সেবা পেয়ে স্বাবলম্বী হচ্ছেন অসহায় নারীরা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৬:৪০:২৯ AM

জগন্নাথপুরে তথ্য আপার সেবা পেয়ে স্বাবলম্বী হচ্ছেন অসহায় নারীরা

ছবি: নিজস্ব


তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় সুনামগঞ্জের জগন্নাথপুরে উঠান বৈঠকের আয়োজন করা হয়েছে।

 রোববার (১৮ মে) সকালে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের করিমপুর গ্রামের শামিম মিয়ার বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।উপজেলা তথ্য সেবা কেন্দ্রের সহকারী (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) সালমা হক তালুকদার কলির সভাপতিত্বে ও সহকারী তথ্য আপা মুক্তা রানী দাসের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ তালুকদার এবং চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল।উঠান বৈঠনে অংশ নেয়া করিমপুর গ্রামের বৃষ্টি বেগম জানান, তথ্য আপার পরামর্শে জানলাম, বাড়ির ফাঁকা জায়গায় সবজি চাষ, পুকুরে মাছচাষ, হাঁস-মুরগি ও গবাদি পশু পালন করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায়।আরেক সেবাগ্রহীতা রোকসানা বেগম বলেন, 'তথ্য আপার মাধ্যমে পরিবারের দায়িত্ব, সামাজিক কর্তব্য, আইনি অধিকারসহ নানা বিষয়ে জ্ঞান পেয়েছি, যা আমাদের অনেক উপকারে আসছে।

তথ্য আপার সহকারী সালমা হক তালুকদার কলি জানান, উঠান বৈঠকের মাধ্যমে নারীদের সমস্যা শোনা হয় এবং তা সংশ্লিষ্ট সরকারি দপ্তরে জানানো হয়। এতে সেবা পাওয়া সহজ হচ্ছে। অংশগ্রহণকারীদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, যাতায়াত ও আপ্যায়নের ব্যবস্থাও রাখা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ