সুনামগঞ্জে নদীতে ভেসে উঠেছে ব জ্র পা তে নি*খোঁজ শ্রমিকের লা*শ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

সুনামগঞ্জে নদীতে ভেসে উঠেছে ব জ্র পা তে নি*খোঁজ শ্রমিকের লা*শ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ১১:২১:২৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জে নদীতে ভেসে উঠেছে ব জ্র পা তে  নি*খোঁজ শ্রমিকের লা*শ

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউপি’র সোনালী চেলা নদীতে ভেসে উঠেছে বজ্রপাতে নিহত বারকিশ্রমিকের লাশ।

নিখোঁজ ওই শ্রমিক কোম্পানিগঞ্জ উপজেলার কাঁঠাল বাড়ি এলাকার মৃত. মাশুক মিয়া’র ছেলে রুবেল মিয়া (২২)।

রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক। এর আগে শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে চেলা নদীতে বজ্রপাতে নিখোঁজ হন বারকিশ্রমিক রুবেল মিয়া।

বালুমহাল সূত্রে জানা গেছে, ভোররাত থেকে বালু আহরণের কাজ করলে দিনে দিনেই বালু কেনাবেচা সম্পন্ন করা সহজ হয়। শুক্রবার দিনগত রাত সাড়ে তিনটার দিকে কোম্পানীগঞ্জের তেলিখাল থেকে বারকিশ্রমিকদের একটি দল ইঞ্জিন নৌকা নিয়ে শারপিনপাড়া এলাকায় বালু আহরণকালে বজ্রপাতের মুখে পড়েন। বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু হয়, একজন আহত এবং আরও একজন নিখোঁজ হন। শনিবার সকালে ফায়ারসার্ভিসের একটি ডুবুরি দল দিনব্যাপী উদ্ধার কাজ পরিচালনা করেও নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে পারেনি। 

রবিবার বিকাল ৪ টা ২০ মিনিটের সময় চেলা নদীর শারপিনপাড়া এলাকায় লাশ ভাসতে দেখে দোয়ারাবাজার থানা পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরে দোয়ারাবাজার থানা পুলিশ লাশ উদ্বার করে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু