জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে যুবক খু ন: গ্রে প্তা র ১
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৫২ AM

জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে যুবক খু ন: গ্রে প্তা র ১

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ০৭:৩৩:১২ AM

জগন্নাথপুরে ঘাস কাটতে গিয়ে যুবক খু ন: গ্রে প্তা র ১

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়ে ঘাস কাটার জন্য এসে সৈয়দুল ইসলাম নামের ২৪ বছর বয়সী এক যুবক খুন হওয়ার ঘটনায়  পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।

রোববার ( ১৮ মে) গ্রেপ্তারকৃতকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এরআগে শনিবার ওই যুবকের বাবা ইউনুস আলী বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় অজ্ঞাত আরো ৩জনকে আসামি করা হয়।

গ্রেপ্তারকৃত হলেন, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রামপুর গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে সাইফুর রহমান (৩২)। সে মামলার এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।

মামলা সূত্রে জানা গেছে, মামলায় উল্লেখিত আসামিদের সঙ্গে ওই যুবক সাইফুর রহমানের দীর্ঘদিনের বিরোধ রয়েছে। আসামিরা একাধিকবার সাইফুরকে মারপিট করেন এবং হত্যা হুকমি দিয়ে আসছিলেন।

মামলার বাদি নিহতের বাবা ইউনুস আলী বলেন, হত্যাকারীরা হাজার-দেড় হাজার টাকা পাওনা দাবি করে প্রায় আমার ছেলেকে মারপিট করত। এমনকি হত্যার হুমকিও দেয়। কিন্তু আমার ছেলে বলেছিল তার কাছে ওরা কেউই কোন টাকা পায় না। গত একমাস আগে প্রকাশ্যে আমার ছেলেকে তারা (আসামীরা) জোর করে মাদক সেবনেরও চেষ্টা করে। আমি খুনিদের ফাঁসি চাই।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, আসামির বিরুদ্ধে আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার সকালে সৈয়দুল ইসলাম ঘাস কাটার জন্য রৌয়াইল গ্রামে আসেন। পরে বিকাল রৌয়াইল গ্রামে ফসলি জমিতে ওই যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ: