ঝ গ ড়া করে বাবার বাড়ি চলে গেলেন স্ত্রী, ফাঁ স নিলেন স্বামী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন

ঝ গ ড়া করে বাবার বাড়ি চলে গেলেন স্ত্রী, ফাঁ স নিলেন স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০৫:৫০:২৪ পূর্বাহ্ন

ঝ গ ড়া করে বাবার বাড়ি চলে গেলেন স্ত্রী, ফাঁ স নিলেন স্বামী

ছবি : সংগৃহীত


মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে পারিবারিক কলহের জেরে ঘরের আড়ার সাথে স্ত্রীর ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন ইজাবুল (৪৫) নামে এক ব্যক্তি।  মঙ্গলবার (২০ মে) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ইজাবুল টংগিবাড়ী উপজেলার সিলিমপুর গ্রামের সিরাজুল ইসলামের বাসায় ভাড়া থেকে শ্রমিকের কাজ করতেন। তিনি কুষ্টিয়ার দৌলতপুর থানার চড়ইকুড়ি গ্রামের মহিবুল ইসলামের ছেলে। স্ত্রী ইয়াসমিনের (৩৬) সাথে  প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত তার। গতকাল সোমবার (১৯ মে) ইজাবুল শ্রমিকের কাজ করে বাড়ি ফেরার পর স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হলে  ইয়াসমিন রাগ করে রাত ৯টার দিকে বাবার বাড়ি মাদারীপুরের শিবচর থানার বাহাদুরপুর গ্রামের লাল চানের বাসায় চলে যান। 

পরে ইজাবুল ঘরের দরজা বন্ধ করে শুয়ে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে তার ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে ঘরের বেড়ার ছিদ্র দিয়ে ওই বাড়ির লোকজন দেখতে পায় ইজাবুল ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাাগিয়ে ঝুলে রয়েছে। পরে বাড়ির লোকজন তার স্ত্রী ও টংগিবাড়ী থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘরের দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ ব্যাপারে টংগিবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে মুন্সীগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী