ভারত জিতেও রইলো বাংলাদেশের পেছনে
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪০ AM

ভারত জিতেও রইলো বাংলাদেশের পেছনে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ১২:০৬:১৯ PM

ভারত জিতেও রইলো বাংলাদেশের পেছনে

ছবি: সংগৃহীত


প্রত্যাশিত জয় পেলেও বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বাংলাদেশকে টপকানো হলো না ভারতের। এম চিদাম্বারাম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পেতে রীতিমত ঘাম ঝড়াতে হয়েছে ভারতীয় ব্যাটারদের। লো-স্কোরিং ম্যাচে অজিদের বিপক্ষে জয় পেতে ভারত খেলেছে ৪১ ওভারের বেশি।

স্বাভাবিকভাবেই তাই জয় পেলেও রানরেট খুব বেশি বাড়েনি ভারতের। ০.৮৮৩ রানরেট নিয়ে পয়েন্ট তালিকার ৫ নম্বরে আছে তারা। আর বাংলাদেশ আছে ৪র্থ স্থানে। আফগানদের বিপক্ষে জয়ের পর তিনে উঠে এলেও দক্ষিণ আফ্রিকার জয়ের সুবাদে চারে নামতে হয়েছে টাইগারদের।

পয়েন্ট টেবিলে প্রথম অবস্থানে আছে নিউজিল্যান্ড। এরপরেই আছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান এবং বাংলাদেশ। পাঁচে আছে ভারত। ছয় থেকে দশে আছে যথাক্রমে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা এবং ইংল্যান্ড।

রবিন রাউন্ড পদ্ধতির এই বিশ্বকাপে এরইমাঝে শেষ হয়েছে প্রথম রাউন্ড। আগামীকাল সোমবার থেকে শুরু হবে দ্বিতীয় রাউন্ড। উদ্বোধনী ম্যাচে শীর্ষে থাকা নিউজিল্যান্ডের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বাংলাদেশের পরের ম্যাচ টেবিলের তলানিতে থাকা ইংল্যান্ডের সঙ্গে। ১০ অক্টোবর ধর্মশালায় ইংলিশদের পরীক্ষা নেবে টাইগাররা। 

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা