শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, সম্পাদক আবদাল
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ AM

শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, সম্পাদক আবদাল

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৬:৪০:৩৪ AM

শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি শাহ আলম, সম্পাদক আবদাল

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে 'সুনামগঞ্জ জেলা বাস- মিনিবাস -কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্র ১৮৬৬ এর অন্তর্ভুক্ত শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির(২০২৫-২০২৮) এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার(২২ মে) সকাল ৮ টায় শান্তিগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪ টায় ভোট গ্রহন শেষ হয়।

প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে শান্তিগঞ্জ মাইক্রোবাস শ্রমিক পরিচালনা কমিটির সভাপতি পদে আনারস প্রতীকে ৪৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ শাহ আলম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে মোঃ গোলজার হোসেন মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ ভোট।

সাধারণ সম্পাদক হিসেবে চেয়ার প্রতীকে ৪৩ ভোট পেয়ে মো: আবদাল হোসেন নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জসীম উদ্দিন ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০ ভোট।

সহ-সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন নইম আহমদ৷ কলস প্রতীকে ৪৮ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন সজীব আহমদ। অপরপ্রার্থী জুয়েল মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। হরিণ প্রতীকে ৪৩ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন  কুহিনূর মিয়া। অপরপ্রার্থী মিজানুর রহমান মাছ প্রতীকে পেয়েছেন ৩০ ভোট। ফুটবল প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হয়েছেন মোঃ কামাল উদ্দিন।

এর আগে সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস-কোচ- মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের কার্যকরী কমিটির সভাপতি ও নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মো: বোরহান উদ্দিন উক্ত নির্বাচনী ফলাফল ঘোষণা করেন। এসময় শান্তশিষ্ট ও সুশৃঙ্খল ভাবে ভোটগ্রহণ সম্পন্ন করার জন্য উপস্থিত সবাইকে তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ