কান উৎসবে বিরক্তের কারণ হলেন উর্বশী, খোয়ালেন সম্মান
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:০৩ AM

কান উৎসবে বিরক্তের কারণ হলেন উর্বশী, খোয়ালেন সম্মান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ১১:২৬:৫১ AM

 কান উৎসবে বিরক্তের কারণ হলেন উর্বশী, খোয়ালেন সম্মান

ছবি : সংগৃহীত


এবারের কান উৎসবের লাল গালিচায় পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। কিন্তু  প্রথম দিন থেকেই তার পোশাক-সাজ নিয়ে একের পর এক সম্মান খুইয়ে আসছেন অভিনেত্রী। তা নিয়ে কটাক্ষ-সমালোচনা পিছু ছাড়েনি তার।

প্রথম দিনে ৪০ কোটির পোশাক পরে লাল গালিচায় এতক্ষণ ধরে পোজ দিচ্ছিলেন যে সেখানকার পাপারাজ্জিরাও পর্যন্ত বিরক্ত হয়ে যান। আবার দিন দুয়েক আগে ছেড়া পোশাক পরে কটাক্ষের মুখে পড়েও শিক্ষা নেননি। এবার সোনা-হিরা খচিত এক ‘বিকিনি’ হাতে নিয়ে হাঁটলেন রেড কার্পেটে!

গত বৃহস্পতিবার কালার্স অফ টাইম (লা ভেন্যু দে ল্যা’ভেনির) স্ক্রিনিংয়ে যান উর্বশী রাউতেলা। সেখানেই থিয়েটারের সিঁড়িতে বিছানো লাল কার্পেটে দাঁড়িয়ে বিকিনি ক্লাচ ব্যাগ হাতে একের পর এক পোজ দিয়ে যাচ্ছিলেন ক্যামেরায়। সেখানে যে একাধিক তারকা দাঁড়িয়ে অপেক্ষমাণ, সেদিকে ভ্রুক্ষেপই নেই উর্বশীর। তিনি মজে ছিলেন নিজের ছন্দে।

বেইজ রঙের ফিশকাট গাউনে মৎসকন্যা অবতারে ধরা দেন এদিন উর্বশী। হাতে সোনা, হিরা দিয়ে তৈরি বিকিনি প্যাটার্নের ক্লাচ ব্যাগ। আর সেই ব্যাগ হাতেই পাপারাজ্জিদের উদ্দেশে চুমু ছুড়ে যাচ্ছিলেন। আর তা দেখে বিরক্ত হয়ে যান পশ্চিমী বিনোদুনিয়ার তারকারা। তিনি এমনভাবে সিঁড়ির পথ আটকে ছবি তুলছিলেন যে সেখান দিয়ে কারও যাতায়াত করার মতো জায়গা ছিল না। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত কান-এর কার্পেট থেকে ভাইরাল হতেই চটেছে ভারতীয় নেটিজেনরা।

তাদের অভিযোগ, ‘এই একটা নারীর জন্য ভারতের সম্মান নষ্ট হচ্ছে বিদেশের মাটিতে।’ আবার কারও মতে, ‘ভারতের ফার্স্ট লেডি যিনি ফ্রেঞ্চ রিভেরাঁয় সম্মান খোয়ালেন।’

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক