কখন কী হয়ে যায়, সবাই আ ত ঙ্কে র মধ্যে আছে
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন

বিএনপির ভাইস চেয়ারম্যান

কখন কী হয়ে যায়, সবাই আ ত ঙ্কে র মধ্যে আছে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ১২:২৪:৪৯ অপরাহ্ন

কখন কী হয়ে যায়, সবাই আ ত ঙ্কে র মধ্যে আছে

ছবি : সংগৃহীত


বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, দেশ সংকটের মধ্যে আছে। দেশের গণতন্ত্রের ভবিষ্যৎ সংকটের মধ্যে আছে। কখন কী হয়ে যায় এ নিয়ে সবাই আতঙ্কের মধ্যে আছে। এটা খুব উদ্বেগের বিষয়।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তায় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ‘মাদকবিরোধী গণসমাবেশ ও মানববন্ধনে’ এসব কথা বলেন তিনি।

ড. আসাদুজ্জামান রিপন বর্তমান সরকারকে উদ্দেশে বলেন, সংসদ নির্বাচন হবে কী হবে না, নির্বাচন কবে হবে, নির্বাচিত সরকার আসবে কী না অথবা অনির্বাচিত সরকার অনেকদিন থাকবে কী না এসব নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই সংকট থেকে বাঁচতে হলে, দেশকে রক্ষা করতে হলে আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। তিনি বলেন, আপনাদের সরকারের নাম হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আপনার অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো সদস্য, কোনো কোনো উপদেষ্টা আছেন তারা পাঁচসালা, দশসালা, বিশসালা পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন।

চট্টগ্রাম বন্দরের বিষয়ে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া যাবে না। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও দায়িত্ব নির্বাচিত সরকারের। চট্টগ্রাম বন্দরের দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেবেন, সীমান্তের একটি অংশ বিদেশিদের হাতে দিয়ে দেবেন—এগুলো বরদাস্ত করা হবে না।

লৌহজং উপজেলা যুবদলের সাবেক সহসভাপতি ও মেদিনীমন্ডল ইউনিয়নের যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন নসুর সভাপতিত্বে ও জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ গণসমাবেশ ও মানববন্ধনে বিএনপির কেন্দ্রীয় নেতা ড. আসাদুজ্জামান রিপন এ সময়ে আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে সমস্ত রাজনৈতিক দল, সেনাবাহিনী—সবাই মিলে ঐক্যবদ্ধ থাকি, তা হলে যে কোনো সংকট মোকাবিলা করতে পারবো।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জাকারিয়া মোল্লা, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আতাউর রহমান আতা, জেলা সেচ্ছাসেবক দলের সহসভাপতি শেখ সোলাইমান তপু, উপজেলা বিএনপির সাবেক কোষাদক্ষ ও হলদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল খান, শ্রীনগর পাইলট স্কুলের শিক্ষক দবির হোসেন, ছাত্রনেতা নজরুল ইসলাম রুবেল, মো. ইসনাত হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী