তাহিরপুরে ই য়া বাসহ তিন মা*দক ব্যবসায়ী আ ট ক
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০২ AM

তাহিরপুরে ই য়া বাসহ তিন মা*দক ব্যবসায়ী আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৫:৪৭:২৪ AM

তাহিরপুরে ই য়া বাসহ তিন মা*দক ব্যবসায়ী আ ট ক

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো,  উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারহাল গ্রামের ফারুক মিয়া (৩৬), শিমুলতলা গ্রামের রানা (২১) মিয়া এবং পার্শ্ববর্তী কামড়াবন্দ গ্রামের সারোয়ার মিয়া (১৯)।

জানা যায়, শুক্রবার মধ্যরাতে বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের একটি টিম উপজেলার শিমুলতলা গ্রামের শাহজাহানের ঘরে অভিযান চালায়। এসময় ১৭ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হাফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে তিনজনকে হাতে নাতে আটক করা হয়েছে। এসময় শাহজাহান পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক শাহজাহানকে আসামি করে তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ