মাধবপুরে ৮ কেজি গাঁ জা সহ মা*দক কারবারি গ্রে ফ তা র
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

মাধবপুরে ৮ কেজি গাঁ জা সহ মা*দক কারবারি গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৬:১১:৩২ পূর্বাহ্ন

মাধবপুরে ৮ কেজি গাঁ জা সহ  মা*দক কারবারি গ্রে ফ তা র

ছবি: নিজস্ব


হবিগঞ্জের  মাধবপুর থানা পুলিশ তেলিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ নয়ন মন্ডল নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

শনিবার(২৪ মে) নোয়াহাটিতে চেকপোস্ট পরিচালনাকালে নয়নমন্ডলের কাঁধে ঝুলানো ব্যাগ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করেন।

নয়ন মন্ডল গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার প্রদীপ মন্ডলের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, 'গ্রেফতার নযন মন্ডলের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু প্রক্রিয়াধীন।'মাদকের ব্যাপারে পুলিশের জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করে ওসি আরো জানান, সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধারে পুলিশ আগের যেকোনো সময়ের চেয়ে বেশী সফলতা পাচ্ছে।এবং এ ধরনের অভিযান চলমান থাকবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার