জগন্নাথপুরে ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ AM

জগন্নাথপুরে ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০৬:৩৪:৩৯ AM

জগন্নাথপুরে ৩ দিনব্যাপি ভূমি মেলার উদ্বোধন

ছবি : সংগৃহীত


নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করি, নিজের ভূমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ৩ দিনব্যাপি ভূমি উন্নয়ন শুরু হয়েছে।

রোববার (২৫ মে)  বিকেলে ভূমি অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

পরে উপজেলা ভুমি অফিসের আয়োজনের উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিয়াদ বিন ইব্রাহিম ভুইয়ার সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পানি সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন, জগনাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, উপজেলা মাধ্যমিক অফিসের একাডেমি সুপারভাইজার অরূপ রায়, জগনাথপুর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মোলানা মতিউর রহমান প্রমুখ। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে উপজেলা পরিষদ এলাকায় র‌্যালি অনুষ্ঠিত হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ