মধ্যনগরে মাদ্রাসা সুপারের অ প সা র ণে র দাবিতে শিক্ষার্থীদের ক্লাস ব*র্জন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২১ AM

মধ্যনগরে মাদ্রাসা সুপারের অ প সা র ণে র দাবিতে শিক্ষার্থীদের ক্লাস ব*র্জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ১২:০০:০৩ PM

মধ্যনগরে মাদ্রাসা সুপারের অ প সা র ণে র দাবিতে শিক্ষার্থীদের ক্লাস ব*র্জন

ফাইল ছবি


সুনামগঞ্জে মধ্যনগর উপজেলার নোয়াগাঁও দাখিল মাদরাসার সুপারের অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রবিবার সকালে মাদরাসা প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থী ও এলাকাবাসীর অভিযোগ, মাদরাসা সুপার জয়নাল আবেদীনের যোগদানের পর থেকেই প্রতিষ্ঠানে একের পর এক অনিয়ম ও দুর্নীতির ঘটনা ঘটছে। প্রায় দেড় বছর আগে সুপার মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে সুপার পদ লাভ করেন। এরপর থেকে নানা অনিয়ম ও স্বেচ্ছাচারিতায় জড়িয়ে পড়েন। সম্প্রতি ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের কাছ থেকে গণিত পরীক্ষায় নকল সরবরাহের আশ্বাস দিয়ে ২০০ টাকা করে হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

দাখিল পরীক্ষার্থী সাইফুল্লাহ মানসুর বলেন, গণিতে নকল দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সুপার ১৯ জন শিক্ষার্থীর কাছ থেকে টাকা নেন। এতে অনেকেই পরীক্ষার প্রস্তুতি না নিয়ে নকলের ওপর নির্ভর করে, এতে অনেকেই পরীক্ষায় ভালো করতে পারেনি।

নবম শ্রেণির শিক্ষার্থী অঁাখি আক্তার বলেন, এই সুপার মাদরাসায় আসার পর থেকে শিক্ষার মান নিম্নমুখী। প্রতিষ্ঠানটি দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। দাখিল পরীক্ষায় যা হয়েছে, ভবিষ্যতেও এমন হবে না তার কোনো গ্যারান্টি নেই। আমরা দুইদিন ধরে ক্লাসে যাচ্ছি না, সুপারের অপসারণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরব না।

অভিযুক্ত সুপার জয়নাল আবেদীনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় বলেন, নোয়াগাঁও দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। একজন কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দিয়েছি, তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ