ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪০ AM

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/১০/২০২৩ ০৭:৩৭:৫৮ AM

ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ছবি: সংগৃহীত


বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্বকাপ মিশনে টাইগারদের লক্ষ্য এখন ইংল্যান্ডকে হারানো। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ একাদশে কি পরিবর্তন আসছে? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে টস হওয়া পর্যন্ত।

ইংলিশদের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ অথবা তানজিদ হাসান তামিমের যেকোনো একজন একাদশ থেকে ছিটকে যেতে পারেন। ধারণা করা হচ্ছে, মাহমুদউল্লাহকেই থাকতে হতে পারে একাদশের বাইেে। ফলে তার পরিবর্তে একাদশে একজন বাড়তি স্পিনার দেখা যেতে পারে।

সেক্ষেত্রে ইংল্যান্ডের বিপক্ষে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানকে দেখা যেতে পারে। গেল ম্যাচে ষষ্ঠ বোলারের অভাব কিছুটা হলেও টের পেয়েছে টাইগাররা। সে চিন্তা করেই একজন বাড়তি বোলিং অলরাউন্ডার খেলানোর প্রবল সম্ভাবনা রয়েছে।

ইংল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

এম সি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা