শান্তিগঞ্জে মাছ ধরার অ বৈ ধ সরঞ্জাম ধ্বং*স
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:০৩ AM

শান্তিগঞ্জে মাছ ধরার অ বৈ ধ সরঞ্জাম ধ্বং*স

ছায়াদ হোসেন সবুজ, শান্তিগঞ্জ

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৯:২৪:১২ AM

শান্তিগঞ্জে মাছ ধরার অ বৈ ধ সরঞ্জাম ধ্বং*স

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম কিরণমালা ধংস করা হয়েছে।

সোমবার ( ২৬ মে ) সকালে উপজেলার দেখার হাওরে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে মাছ ধরার অবৈধ সরঞ্জাম ৯শতটি কিরণমালা জব্দ করা হয়৷ এরপর শান্তিগঞ্জের সিলেট- সুনামগঞ্জ মহাসড়কের পাশে এনে সেগুলো ধ্বংস করে দেয়া হয়৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে জেলা প্রশাসকের নির্দেশনায় এমন অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী বলেন, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করে মাছ মারার অবৈধ কিরণমালা জব্দের পর ধ্বংস করা হয়েছে৷ মাছের বংশবৃদ্ধি বিস্তারে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে৷ যাদের কিরণমালা ধ্বংস করা হয়েছে আমরা তাদের ক্ষতিপূরণ দেয়ার জন্য উপজেলায় আসতে বলেছি। পাশাপাশি বিকল্প পেশায় তাদেএ উদ্বুদ্ধ করা হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ