বাহুবলে সড়ক বন্ধ করে অ বৈ ধ বালুর ব্যবসা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন

বাহুবলে সড়ক বন্ধ করে অ বৈ ধ বালুর ব্যবসা

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ১২:২৯:৫৫ অপরাহ্ন

বাহুবলে সড়ক বন্ধ করে অ বৈ ধ বালুর ব্যবসা

ছবি: নিজস্ব


সড়কের উপর বালুর স্তুপ গড়ে তোলা হয়েছে। এতে যানবাহন ও জনচলাচলে বিঘ্ন ঘটছে। শুধু তাই নয়, সড়কে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। ঢাকা সিলেট মহাসড়কের পাশে হবিগঞ্জের বাহুবল উপজেলার হামিদনগর-চলিতাতলা সড়কে প্রকাশ্যে চলছে অবৈধ বালু ব্যবসা। 

একাধিক টমটম চালক ও পথচারীরা জানান, আঞ্চলিক সড়কের উপর বালু রেখে দীর্ঘদিন যাবত অবৈধ বালুর ব্যবসা করে যাচ্ছেন স্হানীয় আহাদ মিয়া, ফারুক মিয়া ও ইব্রাহিম মিয়া। এমতাবস্থায়, বাইপাস সড়ক ছেড়ে জীবনের ঝুঁকি নিয়ে যানবাহন নিয়ে চলাচল করতে হয় মহাসড়কে। ওই সড়ক দখলমুক্ত করা হলে নিরাপদ ভাবে চলাচল করা সম্ভব বলেও জানান তারা।

ফতেহপুর গ্রামের সফিক মিয়া নামে এক সিএনজি যাত্রী জানান, বাইপাস সড়ক থাকারপরও জীবনের ঝুঁকি নিয়ে মহাসড়কে চলতে হচ্ছে। বালু ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলে প্রতিবাদ জানাতে পারেন নি। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন অনেকেই।

বালু ব্যবসায়ী আহাদ মিয়া বিষয়টি অস্বীকার করে বলেন, ঢাকা সিলেট মহাসড়কে কাজের জন্য বালু রাখা হয়েছিল। আমরা বালু সড়িয়ে পেলতেছি।

বাহুবল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গিয়াস উদ্দীন জানান, সড়ক বন্ধ করে বালুর ব্যবসার বিষয়টি আমি অবগত ছিলামনা। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার