জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী, পুরস্কার বিতরণ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী, পুরস্কার বিতরণ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৫/২০২৫ ০৫:২৭:৩৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার সমাপনী, পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুরে ছয় দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ মে) দুপুর ১২টায় উপজেলা কৃষি কার্যালয়ের প্রশিক্ষণ সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা কাউছার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বরকত উল্লাহ।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা তপন শীল।আলোচনা সভায় আরও বক্তব্য দেন উপসহকারী কৃষি কর্মকর্তা রাজন আকন্দ, এলজিইডির জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন এবং উপজেলা খাদ্য কর্মকর্তা শাহাব উদ্দিন।পরে মেলায় অংশগ্রহণকারী স্টল ও প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ছাদ বাগানে সেরা হওয়ায় অন্বেষা মজুমদার প্রধান অতিথির হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু