জগন্নাথপুরে কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:২১ AM

জগন্নাথপুরে কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৮/০৫/২০২৫ ০৯:৩৮:২২ AM

জগন্নাথপুরে কোরবানির পশুর হাট পরিদর্শনে প্রাণিসম্পদ কর্মকর্তা

ছবি: নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় কোরবানির পশুর হাট পরিদর্শন করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ।

বুধবার (২৮ মে ) দুপুরে জগন্নাথপুর পৌর পয়েন্টে কোরবানির পশুর হাট পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে কোরবানির পশুর হাটে প্রাণিসম্পদ অধিদপ্তর পরিচালিত ভেটেরিনারি মেডিকেল টিমের কার্যক্রম তদারকি করেন প্রাণিসম্পদ কর্মকর্তা। তিনি হাট ঘুরে দেখেন এবং বেশ কয়েকজন খামারি ও ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলেন। এসময় অসুস্থ বা রোগাক্রান্ত পশু যেন হাটে আসতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকতে ভেটেরিনারি মেডিকেল টিমের সদস্যদের নির্দেশনা দেন তিনি।

জগন্নাথপুর উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা. খালেদ সাইফুল্লাহ জানান, জগন্নাথুপুরের প্রতিটি হাটে ইতিমধ্যে কোরবানির পশু কেনাবেচা শুরু হয়েছে।

তাছাড়া হাটে যেন অসুস্থ বা রোগাক্রান্ত পশু না থাকে সে জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি মেডিকেল টিম হাটে কাজ করছেন বলেও জানান তিনি। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ