আজ ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যা*স থাকবে না
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন

আজ ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যা*স থাকবে না

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৯/০৫/২০২৫ ০৯:৫৮:১৩ পূর্বাহ্ন

আজ ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যা*স থাকবে না

ছবি : ফাইল ফটো


জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে দেশের কিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না।গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা ও নারায়ণগঞ্জ জেলার ডিএনডি খাল খনন প্রকল্পের আওতায়জরুরি গ্যাস পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আজ সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট ১১ ঘণ্টা নারায়ণগঞ্জের ভুইগড় উত্তরপাড়া, দেলপাড়া, নুরবাগ, শাহী মহল্লা, চিতাশাল, বউবাজার, পাগলা এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস। 

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী