টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আ গু ন
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:১৮ AM

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আ গু ন

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ৩০/০৫/২০২৫ ১০:৪২:৫৬ AM

টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী নৌকায় আ গু ন

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় টাঙ্গুয়ার হাওরে পর্যটকবাহী একটি হাউজবোডে আগুন লেগেছে। শুক্রবার (৩০ মে) রাত ৮টার দিকে  উপজেলার নিলাদ্রী লেকপাড় এলাকায় ‌‘রাহবার’ নামে হাউজবোটটিতে আগুন লাগে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, শুক্রবার দিনে ঢাকা থেকে ১০জন পর্যটক নিয়ে ‘রাহবার’ নামের হাউজবোটটি টাঙ্গুয়ার হাওরে ভ্রমণ যায়। সেটি সন্ধ্যায় নিলাদ্রী লেকপাড় এলাকায় যায়। রাত ৮টার দিকে হাউজবোটটিতে আগুন লাগে। এসময় হাউজবোটে থাকা সবাই অন্য একটি নৌকায় আশ্রয় নেন। মূহুর্তের মধ্যে পুরো হাউজবোটে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তাহিরপুর পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তাহিরপুর থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, “রাত ৮টা ১৫ মিনিটের দিকে আমরা হাউজবোটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। আগুনের তীব্রতা এতো বেশি ছিল, নৌকা পুরোটাই পুড়ে গেছে। আশার কথা হলো- এই ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।” তিনি আরো বলেন, “অগ্নিকাণ্ডে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।” 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ