হামলার পরিকল্পনাকারীদের হাতে চুম্বন করি: খামেনি
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪১ PM

হামলার পরিকল্পনাকারীদের হাতে চুম্বন করি: খামেনি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/১০/২০২৩ ০৪:৪৭:৫১ AM

হামলার পরিকল্পনাকারীদের হাতে চুম্বন করি: খামেনি

আয়াতুল্লাহ আল খামেনি। ফাইল ছবি


ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন, যারা ইহুদিবাদী শাসকদের ওপর হামলার পরিকল্পনা করেছে আমরা তাদের হাতে চুম্বন করি। এসময় তিনি শনিবার হামাসের ভয়াবহ হামলার পেছনে ইরানের জড়িত থাকার কথা অস্বীকার করেছে। খবর বিবিসির

প্রতিবেদনে বলা হয়েছে, হামাসকে অর্থায়ন এবং যোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের জন্য ইরানকে দায়ী করা হয়।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত আজ চতুর্থ দিনে গড়াল। গত শনিবার বিমান ও স্থলপথে ইসরায়েলের ওপর হামলা চালায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাস। এরপর থেকে লড়াই চলছেই। হামাসের অতর্কিত হামলায় হতচকিত ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে। লড়াইয়ে এখন পর্যন্ত ১৬০০ জন প্রাণ হারিয়েছেন।

এদিকে ইসরায়েল লক্ষ্য করে এখনও লাগাতার রকেট ছুঁড়ছে হামাস। অন্যদিকে ইসরায়েল গাজা স্ট্রিপ লক্ষ্য করে শেলিং করছে। সময় সময় বিমানহামলাও চালানো হচ্ছে। এই পরিস্থিতির মধ্যেই ইসরায়েলের অন্য সীমান্তে রকেট হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ।

অন্যদিকে পণবন্দিদের হত্যার হুমকি দিয়েছে হামাস। ইসরায়েল জানিয়েছে, হামাসের হাতে অন্তত ১০০ পণবন্দি রয়েছে। এর মধ্যে মার্কিন নাগরিকও রয়েছেন।

ডিডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার