দিরাই সরকারি কলেজের ছাত্র জুয়েন খানকে প্রা ণ না শে র হু ম কি, থানায় জিডি
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১২ অপরাহ্ন

দিরাই সরকারি কলেজের ছাত্র জুয়েন খানকে প্রা ণ না শে র হু ম কি, থানায় জিডি

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৫/২০২৫ ১২:২৬:২০ অপরাহ্ন

দিরাই সরকারি কলেজের ছাত্র জুয়েন খানকে প্রা ণ না শে র  হু ম কি, থানায় জিডি

ছবি: নিজস্ব



দিরাই সরাসরি কলেজের ছাত্র জুয়েন খানকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।শনিবার (২৪ মে ২০২৫) রাত ১০টা ১৯ মিনিটে মোবাইল ফোনে তাকে হুমকি দেওয়া হলে দিরাই থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। এ ঘটনায় কলেজ ছাত্র জুয়েন খান ও তার পরিবার আতঙ্কের মধ্যে রয়েছেন।

দিরাউ থানায় দায়ের করা সাধারণ ডায়েরিতে জুয়েন খান উল্লেখ করেছেন, তিনি দিরাই সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র । তার পিতার নাম লিটন খান। তিনি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাও ইউনিয়নের ঠাকুরভোগ গ্রামের বাসিন্দা। 

গত শনিবার রাত  ১০টা ১৯  মিনিটে তার ব্যবহৃত মোবাইল ফোনে ‘০১৭৪৬৩০০৯৮৭’ অজ্ঞাত নম্বর থেকে একটি ফোন কল আসে। সেই ফোনে পুরুষ কণ্ঠের একজন তাকে অকথ্য ভাষায় গালিগালাজ ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দেয়। আমাকে এবং আমার পিতা লিটন খান এবং মাতা চেমন আক্তারকে হত্যার হুমকি দেয়।বর্তমানে আমি আমার পরিবারের কোন নিরাপত্তা নাই, আমি নিরাপত্তাহীনতায় ভোগছি।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক  বলেন, আমরা জিডির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি। কারা ফোন করে এমন হুমকি দিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

আরিফুল হক চৌধুরীর উদ্যোগে সিলেট-৪ আসনে বড় উন্নয়ন বরাদ্দ
সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু