বাহুবলে কিশোরীকে ধ*র্ষণের অ*ভিযোগে আ*টক ২
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

বাহুবলে কিশোরীকে ধ*র্ষণের অ*ভিযোগে আ*টক ২

এস এম টিপু সুলতান, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৩:০৮:৩৫ পূর্বাহ্ন

বাহুবলে কিশোরীকে ধ*র্ষণের অ*ভিযোগে আ*টক ২


হবিগঞ্জের বাহুবলে বোনের বাড়িতে যাওয়ার পথে অটোরিকশাচালক কর্তৃক এক কিশোরী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক অভিযুক্ত দুজনকে আটক করেছে বাহুবল মডেল থানার পুলিশ।

শনিবার (৩১ মে) উপজেলার সদর ইউনিয়নে গোহারুয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।

আটককৃতরা হলেন- ৪নং সদর ইউনিয়নের হাবিজপুর গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে অটোরিকশাচালক মো. ওয়ারিছ মিয়া (২৫) এবং তার চাচাতো বোনের স্বামী একই ইউনিয়নের গোহারুয়া গ্রামের মৃত ছন্দু মিয়ার ছেলে মো. তাজুল ইসলাম (৩৫)।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে একই উপজেলার চন্দনিয়া এলাকার মৃত আকল মিয়ার কিশোরী মেয়ে (১৬) বোনের বাড়ি উপজেলার ভাদেশ্বর গ্রামে যাওয়ার জন্য ওয়ারিছের অটোরিকশায় ওঠে। কিন্তু চালক ওয়ারিছ ভাদেশ্বর গ্রামে না গিয়ে অন্য রাস্তা দিয়ে কিশোরীকে নিয়ে যান। কিশোরী তখন বোনের বাড়ির রাস্তা চিনতে পারেনি। অন্যদিকে সন্ধ্যাও ঘনিয়ে আসে। চালক তখন কিশোরীকে গোহারুয়া গ্রামে নিজের চাচাতো বোনের বাড়িতে নিয়ে যান। সেখানে রাতভর কিশোরীকে ধর্ষণ করেন ওয়ারিছ ও তার চাচাতো বোনের স্বামী তাজুল। শনিবার রাত ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনান্থলে যায়। বিস্তারিত জেনে রাত ২টায় ভাদেশ্বর থেকে অটোরিকশাচালক ওয়ারিছকে ও রাত ৩টার দিকে তার চাচাতো বোনের স্বামী তাজুল ইসলামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ ঘটনায় কিশোরীর বোনের স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। স্বাস্থ্য পরীক্ষার জন্য কিশোরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাত ১০টায় সংবাদ পাওয়ার সাথে সাথে আমি নিজে অভিযানে নেমে পড়ি। অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার