ছবি: নিজস্ব
র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে সুনামগঞ্জে পালিত হয়েছে বিশ্ব দুগ্ধ দিবস।
আজ রোববার (০১ জুন) দুপুর পৌনে ১২ টায় জেলা শিল্পকলা একাডেমি থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম এলাকা প্রদক্ষিণ করে পুনরায় জেলা শিল্পকলা একাডেমির হাছন রাজা মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন, জেলা মৎস্য অফিসার মো. শামশুল করিম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোজন লাল দাস।
স্বাগত বক্তব্য রাখেন,জগন্নাথপুর উপজেলা প্রাণি সস্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ। দুগ্ধ শিল্পে বেকারত্ব দুর এবং দুগ্ধ শিল্পকে এগিয়ে নিতে করনীয়সহ বিভিন্ন কার্যক্রম তুল ধরেন। 
ছাতক উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মিলন মিয়ার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, সুনামগঞ্জ ডেইরি ফার্ম এসোসিয়েমনের সভাপতি নুরুল আলম সাগর। রচনা ও চিত্রাঙ্ক প্রতিযোগিতা এবং কুইজে বিজয়ীদের মধ্য পুরষ্কার বিকরণ করা হয়। শেষে বাউল গান পরিবেশন করেন স্থানীয় বাউল শিল্পীগণ।
জৈন্তাবার্তা / মনোয়ার




