প র কী য়া র গুঞ্জনে মুখ খুললেন সারিকা সাবরিন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:২৫ AM

প র কী য়া র গুঞ্জনে মুখ খুললেন সারিকা সাবরিন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৪:৪৪:১৩ AM

প র কী য়া র গুঞ্জনে মুখ খুললেন সারিকা সাবরিন

ছবি : সংগৃহীত


গ্ল্যামার জগতের পরিচিত মুখ সারিকা সাবরিন। মডেলিং ও অভিনয়ে দীর্ঘ সময়ের সাফল্যে তিনি হয়ে উঠেছেন দর্শকদের প্রিয়। সম্প্রতি তাকে ঘিরে গুঞ্জন উড়ছে— পরকীয়ায় জড়িয়েছেন এই অভিনেত্রী!

এই গুজবের সূত্র ধরে শোনা যাচ্ছে, তার দ্বিতীয় সংসারও নাকি ভাঙনের মুখে। স্বামী আহমেদ রাহীর সঙ্গে সম্পর্কের টানাপড়েনের কথা অনেকদিন ধরেই কানাঘুষা চলছিল। এবার যোগ হয়েছে গুলশানের এক কেমিক্যাল ব্যবসায়ীর সঙ্গে পরকীয়া সম্পর্কের অভিযোগ।

এতদিন গুজব নিয়ে চুপ থাকলেও, এবার নীরবতা ভাঙলেন সারিকা। স্পষ্ট ভাষায় জানালেন, “চার বছর ধরে আমরা একসঙ্গে আছি, এক রাতও আলাদা থাকিনি।”

তার ভাষ্য, “অনেক দম্পতির মতো আমাদের মাঝেও ছোটখাটো ঝগড়া বা খুনসুটি হয়েছে। তবে কখনোই সম্পর্কে ফাটল ধরেনি। আর সেইসব মুহূর্ত আমরা বহু আগেই পার করে এসেছি।”

সারিকা সরাসরি জানিয়েছেন, পরকীয়া বা বিচ্ছেদের খবর একেবারেই ভিত্তিহীন ও মিথ্যা। এ অভিনেত্রী বলেন, “এই গুজব কোথা থেকে এল, কে ছড়াল—তা যদি জানতাম, তাহলে সহজেই এর সমাধান করতাম।”

পরকীয়ার মতো স্পর্শকাতর অভিযোগ শুনে চমকে উঠেন সারিকা। তিনি বলেন, “আমি তো স্বামী-সন্তানকে নিয়ে গাড়ি করে ঘুরতে বের হয়েছিলাম, সেখানেই এমন খবর শুনে চমকে উঠলাম!”

২০২২ সালের ফেব্রুয়ারিতে সারিকা দ্বিতীয়বার বিয়ে করেন আহমেদ রাহীকে। বিয়ে হয় দুই পরিবারের সম্মতিতে। এর আগে ২০১৪ সালে ব্যবসায়ী মাহিম করিম খানের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। সেই সংসারে একটি কন্যাসন্তান রয়েছে। তবে ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সীমান্ত এলাকার নি*রাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষা করা সবার দায়িত্ব
পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক