সুনামগঞ্জে ২ কোটি টাকার অবৈধ ভা র তী য় পণ্য জ*ব্দ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২৫ AM

সুনামগঞ্জে ২ কোটি টাকার অবৈধ ভা র তী য় পণ্য জ*ব্দ

মনোয়ার চৌধুরী

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৬:০৩:১০ AM

সুনামগঞ্জে ২ কোটি টাকার অবৈধ ভা র তী য় পণ্য জ*ব্দ

ছবি: নিজস্ব


সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা নদীতে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ রোববার (১ জুন ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির।

বিজিবি সূত্রে জানা গেছে, রবিবার ভোর রাতে সুনামগঞ্জ সদর উপজেলার হালুয়াঘাট এলাকায় সুরমা নদীতে সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) একটি বিশেষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টাস্কফোর্স অভিযান চালায়। এ সময় মালিকবিহীন একটি ইঞ্জিন চালিত নৌকাসহ ১ হাজার ৭০০ পিস ভারতীয় বিভিন্ন ধরনের উন্নতমানের শাড়ি, ৭ হাজার ২০০টি ক্রিম এবং ১৮০ কেজি জিরা জব্দ করা হয়। যার মোট মূল্য আনুমানিক ২ কোটি ৩ লাখ ৬ হাজার টাকা।

এ অভিযানে জেলা প্রশাসকের কার্যালায়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মো. রফিকুল ইসলাম ও ২০ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল একেএম জাকারিয়া কাদির বলেন, “ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা রুখতে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে। আটক ভারতীয় শাড়ি, ক্রিম ও জিরা সুনামগঞ্জের শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”

জৈন্তাবার্তা / এম সি



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ