জাতীয় পার্টির কার্যালয়ে ভা ঙ চু র ও অ*গ্নিসংযোগ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

লালমনিরহাটে

জাতীয় পার্টির কার্যালয়ে ভা ঙ চু র ও অ*গ্নিসংযোগ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৯:২৩:১৩ পূর্বাহ্ন

জাতীয় পার্টির কার্যালয়ে ভা ঙ চু র ও অ*গ্নিসংযোগ

ছবি : সংগৃহীত


লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের আলোরুপা মোড়ে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বলেন, ‘আমরা গতকাল বিকেলে পার্টির চেয়ারম্যানের রংপুরের বাসভবনে হামলা–ভাঙচুরের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল করে অফিসে যাই। সেখানে রাত আটটা পর্যন্ত অবস্থান করে নিজ নিজ বাড়িতে ফিরে যাই। রাত পোনে ১১টার দিকে সংবাদ পাই, আমাদের পার্টি অফিসে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।’

লালমনিরহাট পৌর জাতীয় পার্টির আহ্বায়ক আলমগীর চৌধুরী বলেন, ‘সংবাদ পেয়ে গতকাল রাতেই অফিসে যাই। সবকিছু দেখেশুনে দলের ঊর্ধ্বতন নেতাদের কাছে ফোনে বিষয়টি জানাই।’ তিনি এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান। এ ছাড়া এ ঘটনায় লালমনিরহাট সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

গতকাল রাতে গিয়ে দেখা যায়, জাতীয় পার্টির কার্যালয়ের বাইরে পুড়ে যাওয়া আসবাব। কার্যালয়ের ভেতরে আসবাব ছড়িয়ে–ছিটিয়ে পড়ে আছে। কার্যালয়ের বাইরে উৎসুক জনতার ভিড়। এ ছাড়া কয়েকজন পুলিশ সদস্যও সেখানে দেখা যায়।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরনবী বলেন, ‘ঘটনার সংবাদ পেয়ে শনিবার রাতেই আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

এদিকে আজ রোববার সকাল আটটার দিকে রংপুরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুল কবির ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় লালমনিরহাটের সেনা ক্যাম্পের দায়িত্ব প্রাপ্ত সেনা কর্মকর্তা, লালমনিরহাট সদর থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী