চাহিদা বেশি ছোট ও মাঝারি গরু জমে ওঠেছে জগন্নাথপুর বাজারে পশুর হাট
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১১:২৮ PM

চাহিদা বেশি ছোট ও মাঝারি গরু জমে ওঠেছে জগন্নাথপুর বাজারে পশুর হাট

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৬/২০২৫ ০৯:৩০:৫১ AM

চাহিদা বেশি ছোট ও মাঝারি গরু জমে ওঠেছে জগন্নাথপুর বাজারে পশুর হাট

ছবি: নিজস্ব


ঈদুল আজহাকে কেন্দ্র করে জমে ওঠেছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর বাজারে পশুর হাট। পুরো বাজার জুড়ে বসেছে এ হাটটি।

রবিবার (১ জুন) দুপুরের পর থেকে ক্রেতা-বিক্রেতাদের ভিড় দেখা গেছে। বিক্রেতারা বলছেন, হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি। ক্রেতা–বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বছরের তুলনায় এবার ছোট মাঝারি গরুর দাম গড়ে ৫ থেকে ১০ হাজার টাকা বেশি।

বিক্রেতারা জানিয়েছেন, এই হাটে কোরবানির পশুর সরবরাহ বেশি আছে। সে তুলনায় ক্রেতা কম। অপরদিকে ক্রেতাদের ভাষ্য, গত বছরের চেয়ে এবার গরুর দাম বেশি।

বরিশাল থেকে ১৭টি গরু নিয়ে হাটে এসেছেন আকরাম খাঁ। তিনি বলেন, গত বছরে ২৮টি গরু নিয়ে এই হাটে এসেছিলাম। বিক্রি হয়েছিল ২০টি আর বাকি ৮টি ফেরত নিয়ে যেতে হয়েছে। বিক্রি করে লাভের আশায় গতবার ৫ লাখ টাকা লোকসান হয়েছে। এ বছর আবার লোকসান হলে ঋণ পরিশোধের জন্য জমি বিক্রি করতে হবে। গরুর হাটে ১৭টি ষাঁড় নিয়ে এসেছি। একেকটার দাম ১ লাখ ১০ থেকে শুরু করে দেড় লাখ টাকা।

কাশিয়াপাড়া থেকে গরুর হাটে শখের বসে পালন করা ৩টি গরু নিয়ে এসেছেন আজিজুর রহমাম। তিনি বলেন, এবারই প্রথম হাটে এসেছি, এখনো তেমন বেচাকেনা চোখে পড়েনি। আশা করছি, আজকালের মধ্যে গরু ৩টি বিক্রি হবে ইনশাআল্লাহ ৩টি গরুর দাম চাচ্ছি তিন লক্ষ টাকা।

হবিগঞ্জ থেকে হাটে ছোট আকারের ৩৭টি গরু নিয়ে এসেছেন আবদুল মান্নান । এর মধ্যে একটি গরু বিক্রি করেছেন ৯৩ হাজার টাকা। এসব গরুর দাম লাখের নিচে বলে জানান তিনি।

ঘোষগাঁও ইউনিয়ন গরু ব্যবসায়ী মঈন উদ্দিন বলেন, আমি ১ লাখ ২০ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা দামের ২২টি গরু নিয়ে এসেছি। যার মধ্যে একটি দেড় লাখ টাকায় বিক্রি করেছি।

হাটে গরু কিনতে আসা সৈয়দপুরের বাসিন্দা আরিফুল  বলেন, মাঝারি আকারের একটি গরু কিনেছি ১ লাখ ৩১ হাজার টাকা দিয়ে। এখানেই বাড়ি তাই ঝামেলা এড়াতে আগেই কিনেছি।

জগন্নাথপুর বাজার হাটের ইজারাদার: মোঃ জুবায়ের আহমদ ভূইয়া বলেন, ক্রেতা-বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি করছে। আমরাও আলাদা মনিটরিং সেল গঠন করেছি। কারো কোনো কিছুতে সমস্যা হলে মাইকে ঘোষণা করে সমাধান করা হচ্ছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ