দোয়ারাবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

স্ত্রী প্রেমিকের সাথে ঝগড়া ছিলো

দোয়ারাবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১০/১০/২০২৩ ০৭:১৫:১০ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে যুবকের রহস্যজনক মৃত্যু

নিহত মো.ফয়সাল ইসলাম


সুনামগঞ্জের দোয়ারাবাজারে মো.ফয়সাল ইসলাম (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। তিনি উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের পলিরচর গ্রামের সমর আলীর ছেলে। সোমবার (৯ অক্টোবর) রাতে ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে থানা পুলিশ।


স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত ফয়সাল ইসলামের স্ত্রী হালিমা আক্তার বেশ কিছুদিন ধরে সৌদি আরবে থাকেন। নিহত  ফয়সাল ইসলামের প্রতিবেশী রবিউল ইসলামের সাথে ফয়সালের স্ত্রী প্রবাসী হালিমা আক্তারের মোবাইল ফোনে কথাবার্তা বলার এক পর্যায়ে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। ওই প্রেমের সর্ম্পকের কারণে ফয়সাল ও রবিউলের বিভিন্ন সময়ে ঝগড়া-বিবাধ হয়।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ ও স্থানীয় গন্যমান্য লোকজন একাধিকবার বিচার-সালিশ করেছেন। সোমবার সকালে ফয়সাল তার প্রতিবেশী রবিউল ইসলামের আধাপাঁকা টিনসেড বসত ঘরের বারান্দায় তীরের সাথে গামছা পেছিয়ে আত্মহত্যা করে বলে স্থানীয়রা থানায় খবর দেন। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ফয়সলের লাশ উদ্ধার করে।


নিহত ফয়সাল আহমেদের মা আয়শা খাতুন বলেন, তিনি সকালে ফজরের নামাজ শেষে ঘরের বাহিরে যাওয়ার পর এলাকার ৪ জন বললো তার ছেলে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। আমার ধারণা, ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে।


এবিষয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

A/B



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী