প্রকৃতির টানে কৃষক হবেন বুবলী
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

প্রকৃতির টানে কৃষক হবেন বুবলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০৬/২০২৫ ১১:১৭:৩৬ পূর্বাহ্ন

প্রকৃতির টানে কৃষক হবেন বুবলী

ছবি : সংগৃহীত


ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। বর্তমানে তিনি ব্যস্ত আছেন নতুন সিনেমার শুটিংয়ে। রাশেদা আক্তার লাজুকের পরিচালনায় এর প্রাথমিক নাম ‘শাপলা শালুক’। এতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল।

এদিক আজ রবিবার নায়িকা তার ফেসবুকে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন। ছবিগুলোতে বুবলীকে পাওয়া গেছে সবুজে ঘেরা প্রকৃতির মাঝে। আর তিনিও জানালেন, ভবিষ্যতে কৃষি কাজ করবেন!ফেসবুক পোস্ট বুবলী লিখেছেন, ‘ভবিষ্যতে পুরোদমে কৃষি কাজ করব। ফুল, ফলমূল, শাক সবজি চাষ করব। হাঁস মুরগি, গরু ছাগল পালব। কারণ প্রকৃতি একটু বেশিই সুন্দর, তাই প্রকৃতির খুব কাছে থাকতে চাই।’

বুবলীর এমন পোস্টে তার অনুসারীরা অভিনন্দন জানিয়েছেন। অধিকাংশই মন্তব্যের ঘরে লিখেছেন, খুব ভালো উদ্যোগ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী