আজমিরীগঞ্জে মা দ ক বিক্রি বন্ধে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

আজমিরীগঞ্জে মা দ ক বিক্রি বন্ধে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ০৪/০৬/২০২৫ ০৭:৩১:০২ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জে মা দ ক বিক্রি বন্ধে আইনশৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা

ছবি: নিজস্ব


মাদক কেনা বেচা চলছে হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার বিরাট গ্রামে।  সরকারি খাস জমি দখল করে ঘর বানিয়ে বিক্রি হচ্ছে হেরোইন, ইয়াবা, গাঁজা, বাংলা মদসহ বিভিন্ন নেশাজাতীয় দ্রব্য। এর সাথে জড়িত রয়েছে এলাকার চিহিৃত মাদক কারবারী পুলিশের খাতায় ডাকাতি ও হত্যা মামলার আসামি জজ মিয়া। আর তাকে শেল্টার দিচ্ছে সিলেট নগরীতে বসবাসকারী আজমিরীগঞ্জের বিরাট গ্রামের হুমায়ূন কবির। ওই ব্যক্তি জজ মিয়ার মাধ্যমে অপকর্ম করিয়ে সাপ্তাহিক বড় অংকের চাঁদা আদায় করছে।

বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন আজমিরীগঞ্জের বাঁশহাটিয়া (বিরাট) গ্রামের মো. জাবেদ মিয়া।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, জজ মিয়ার অপকর্মের প্রতিবাদ করে কোন প্রতিকার পাচ্ছেন না। তার কর্মকান্ড এলাকার যুব সমাজের উপর এর প্রভাব পড়ছে। তিনি বলেন, চোখের সামনে আমাদের সন্তানদের নষ্ট হতে দেখে সহ্য করতে না পেরে গত ৮ মে কয়েকটি গ্রামের প্রায় ২ শতাধিক মানুষ একত্রিত হয়ে জজ মিয়াকে মাদক ব্যবসা বন্ধ করতে অনুরোধ করি। কিন্তু এতেও সে আমাদের কথায় কর্ণপাত না করে মাদক ব্যবসা চালিয়ে যাওয়ার হুমকি দেয়।

তখন গ্রামের যুব সমাজ ক্ষুদ্ধ হয়ে তাৎক্ষণিক অবৈধভাবে সরকারি জমির উপর তার নির্মাণ করা ঘর ভেঙে দেয়। এই ঘটনার পর দু’পক্ষই পাল্টা পাল্টি থানায় অভিযোগ দায়ের করে। স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা বিষয়টি আপোষে মিমাংসা করতে একটি সভার আহবান করেন। গত ১৭ মে উভয় পক্ষের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হলেও জজ মিয়ার উস্কানিতে সেটি ভেস্তে যায়।

তিনি অভিযোগ করেন, জজ মিয়া শুধু মাদক ব্যবসায়ই না এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা অহরহ ঘটিয়ে চলেছে। তার আশ্রয় দাতা হুমায়ুন কবির দীর্ঘদিন থেকে সিলেট শহরে বসবাস করছে এবং আওয়ামী লীগ নেতার পরিচয়ে ২০১৫/১৬ সালে নগরীর দরগাগেইটের পায়রা এলাকায় একটি বাসা দখল করতে গিয়ে জনতার হাতে গণধোলাই খেয়ে পুলিশের হাতে আটক হয়। হুমায়ুন কবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে সিলেট কোতোয়ালি মডেল থানায় দায়ের করা বিস্ফোরক মামলার আসামি। তাদের অপকর্ম থেকে এলাকাবাসীকে বাঁচাতে জাবেদ মিয়া আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার