ঈদে একসঙ্গে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৫ AM

ঈদে একসঙ্গে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ১২:৫৬:৩৬ PM

ঈদে একসঙ্গে মুক্তি পাচ্ছে ৬ সিনেমা

ছবি : সংগৃহীত


ঈদ এলে জমজমাট হয়ে ওঠে দেশের চলচ্চিত্র অঙ্গন। প্রতি ঈদে মুক্তি পায় একগুচ্ছ সিনেমা। এবারের চিত্রও একই রকম। কোরবানির ঈদ উপলক্ষে মুক্তির তালিকায় রয়েছে ৬ সিনেমা। তবে সপ্তাহখানেক আগেও তালিকায় ছিল ১০ সিনেমার নাম। শেষ দিকে মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছে ৪ সিনেমা। মুক্তির তালিকায় থাকা ৬ সিনেমারও নেই জোরালো প্রচার। ঈদের বাকি দুই দিন।

গত সপ্তাহেও মুক্তির তালিকায় ছিল ১০ সিনেমার নাম। কদিন আগে সরে দাঁড়িয়েছে অনিক বিশ্বাসের ‘শিরোনাম’ ও ফরহাদ হোসেনের ‘নাদান’। এ ছাড়া পোস্টার প্রকাশের পর থেমে গেছে রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’ ও রাকিবুল আলম রাকিবের ‘গোয়ার’-এর প্রচার।

এখন পর্যন্ত টিকে আছে রায়হান রাফী পরিচালিত  ও শাকিব খান-সাবিলা নূর অভিনীত ‘তাণ্ডব’, সঞ্জয় সমদ্দার পরিচালিত ও মোশাররফ করিম-শরিফুল রাজ-তাসনিয়া ফারিণ অভিনীত ‘ইনসাফ’, মিঠু খানের পরিচালনায় আরিফিন শুভ-মন্দিরার ‘নীলচক্র’, সানী সানোয়ারের পরিচালনায় বাঁধন-পূজা ক্রুজের ‘এশা মার্ডার: কর্মফল’, তানিম নূরের তারকাবহুর ছবি ‘উৎসব’ ও আলোক হাসানের পরিচালনায় আদর আজাদ-পূজা চেরী অভিনীত ‘টগর’। এই ছয় সিনেমাই মুক্তি পাচ্ছে ঈদে। এরইমধ্যে সেন্সর ছাড়পত্রও পেয়েছে ছবিগুলো। তবে এখন পর্যন্ত হল বুকিংয়ের খবর পাওয়া যায়নি কোনো সিনেমার।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা