শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় মদসহ আটক ২
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন

শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৩ ০৩:০৪:৩৩ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় মদসহ আটক ২

শান্তিগঞ্জে ভারতীয় মদসহ দুজনকে আটক করা হয়


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ১১৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার মুফতিরগাঁও গ্রামের লুৎফর রহমানের পুত্র হাবিল মিয়া(২৩) ও একই এলাকার ছমির আলীর পুত্র মো: সাইদুর রহমান(১৯)।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে থানার এসআই মোহন রায় সঙ্গীয় ফোর্সসহ মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন একটি পিকআপ যোগে একদল মাদক ব্যবসায়ী মাদক পাচার করছে। এরপর চেকপোস্ট পরিচালনা করলে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালায়নের চেষ্টা করলে তাদের ধাওয়া করে দুই ব্যবসায়ীকে আটক করা হয়৷ তখন তাদের কাছ থেকে ১১৫ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খালেদ চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা  হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মাদকরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ডিডি



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী