আমি তোমার মতো এক টাকা পারিশ্রমিক নেই না- শুভকে খোঁ*চা মন্দিরার
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:০৪ AM

আমি তোমার মতো এক টাকা পারিশ্রমিক নেই না- শুভকে খোঁ*চা মন্দিরার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৬/২০২৫ ০৩:২৬:১২ AM

আমি তোমার মতো এক টাকা পারিশ্রমিক নেই না- শুভকে খোঁ*চা মন্দিরার

ছবি : সংগৃহীত


শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ কাজ এর পর নানা রকম সংকটের মাঝে কাটিয়েছেন ঢাকাই চিত্রনায়ক আরিফিন শুভ। বেশ কয়েক মাস পর্দার আড়ালে চলে যান। এরপর ফিরে এসে যুক্ত হয়েছেন নতুন নতুন কাজে।

এবার ঈদে মুক্তি পাচ্ছে তার নতুন ছবি ‘নীলচক্র’, যেখানে ভরপুর অ্যাকশন নিয়ে ফিরছেন এই চিত্রনায়ক। মিঠু খান পরিচালিত এই সিনেমায় শুভর সঙ্গে জুটি বেঁধেছেন চিত্রনায়িকা মন্দিরা চক্রবর্তী। এবার ছবিটির মুক্তিকে সামনে রেখে একটি প্রমোশনাল ভিডিওতে দেখা গেল এই জুটিকে। ‘আরিফিন শুভ বনাম মন্দিরা- রোস্টিং উইথ লাভ’ নামের সেই ভিডিওতে উঠে এলো তাদের খুনসুটিও।

শুক্রবার সকালে ভিডিও নিজের পেজ এ প্রকাশ করেন আরিফিন শুভ। তিন মিনিটের সেই ভিডিওতে নায়ক-নায়িকাকে এক মুখোমুখি লড়াইয়ে দেখা যায়। সেখানে ঠাট্টার ছলে উঠে আসে তাদের রসায়ন, শুভর আউটলুক এমনকি বায়োপিক আর প্লট ইস্যু নিয়েও মজার সব মন্তব্য।

ভিডিওর শুরুতে মন্দিরা শুভকে খোঁচা দিয়ে প্রশ্ন করেন, ‘কী আর বায়োপিক করবা?’ শুভ পাল্টা প্রশ্ন ছোড়েন ফাজলামি করে, ‘তোমার বায়োপিক করলে পারিশ্রমিক কি দিবা, টাকা না প্লট?’

শুভ মন্দিরাকে বলেন, ‘আমি এত বছর ধরে কাজ করি, আমার বাজার করার টাকা থাকেনা। তুমি এত মাস ধরে আমেরিকায়, অনেক খরচ হয় তো। ক্যামনে কি?’

এরপর মন্দিরা খোঁচা দিয়ে শুভকে বলে ওঠে, ‘বাবু শোনো, এই যে আমি তোমার মতো পাঁচ বছর ধরে এক সিনেমা করে এক টাকা পারিশ্রমিক নেই না। এই জন্যে আমি আমেরিকা থাকতেছি।’

ভিডিও মন্দিরাকে শুভ বলেন, ‘আমি তোমার ক্রাশ, কিন্তু তুমি আমাকে ‘বেবস’ ডাকো না কেন?’ রসিকতা করে মন্দিরার উত্তর, ‘তুমি তো কাজ ছাড়া কথা বলার সুযোগই দাও না।’

উল্লেখ্য, পরিচালক মিঠু খানের সঙ্গে যৌথভাবে ‘নীলচক্র’ ছবির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা ও অঞ্জন সরকার।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা