বঙ্গবন্ধু গোল্ডকাপে সুনামগঞ্জ ও বঙ্গমাতাতে সিলেট জেলা চ্যাম্পিয়ন
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৯ AM

বঙ্গবন্ধু গোল্ডকাপে সুনামগঞ্জ ও বঙ্গমাতাতে সিলেট জেলা চ্যাম্পিয়ন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/১০/২০২৩ ০৬:১৬:৫৪ AM

বঙ্গবন্ধু গোল্ডকাপে সুনামগঞ্জ ও বঙ্গমাতাতে সিলেট জেলা চ্যাম্পিয়ন

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক গোল্ডকাপে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দিচ্ছেন অতিথিরা


বিভাগীয় পর্যায়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৩ এ সুনামগঞ্জ জেলা এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিকে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা।

বুধবার (১২ অক্টোবর) বেলা ২টায় সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয়ের ফাইনালে সিলেটের জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় সুনামগঞ্জ সদরের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। 

খেলায় জৈন্তাপুরের গোলকিপার ফাহমিদা ঋতুর ফুটবল নৈপুণ্যে ও জান্নাতুল ফেরদৌসের করা একমাত্র গোলে সিলেট বিভাগে প্রাথমিকে মেয়েদের ফুটবলে চ্যাম্পিয়ন হয় জৈন্তাপুর উপজেলার লামনিগ্রাম সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়।

দিনের অপর ফাইনালে ছেলে ম্যাচে সিলেটের কানাইঘাট উপজেলার উলুরমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুখোমুখি হয় সুনামগঞ্জের উলুতুলু সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে সমতা থাকায় টাইবেকারে গড়ায় ম্যাচ। টাইবেকারে সুনামগঞ্জ জেলা ৪-২ গোলে সিলেট জেলাকে  পরাজিত করে এবছর বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। 

ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রানারআপ ও চ্যাম্পিয়ন দল সহ তৃতীয় স্হান অধিকারকারী দলের হাতে তুলে দেয়া হয় পুরস্কারের ট্রফি ও মেডেল।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা কার্যালয়ের বিভাগীয় উপপরিচালক মো জালাল উদ্দীনের সভাপতিত্বে ও দেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানার সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সিলেটের এডিশনাল পুলিশ কমিশনার মাসুদ রানা,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমেদ সেলিম, সিলেট প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত হোসেন, ম্যাচ কমিশনার দিপাল কুমার সিংহ, বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাসিনা বেগম চৌধুরী, জেলা পরিষদ সদস্য মস্তাক আহমেদ পলাশ, জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ,  জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম প্রমুখ।

ডিডি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা