নাটোরে আলোচিত মঞ্জু হ ত্যা মা ম লা র মূল হোতা টুমন গ্রে ফ তা র
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নাটোরে আলোচিত মঞ্জু হ ত্যা মা ম লা র মূল হোতা টুমন গ্রে ফ তা র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ১০:৫৩:৩৬ পূর্বাহ্ন

নাটোরে আলোচিত মঞ্জু হ ত্যা মা ম লা র মূল হোতা টুমন গ্রে ফ তা র

সংগৃহিত


নাটোরের লালপুরে আওয়ামী লীগ নেতা ও নর্থ বেঙ্গল সুগার মিলস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রাজধানী ঢাকার মোহাম্মদপুরের একটি বাসা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। টুমন লালপুর উপজেলার শিবপুর খাঁপাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে।গত বছরের ৩০ মে রাত ১০টার দিকে আজিমনগর রেলস্টেশনের পাশে এক চায়ের দোকানে বসে থাকার সময় দুর্বৃত্তরা মনজুর রহমান মঞ্জুকে মাথা ও পেটে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা করে। এরপর নিহতের ভাই ওয়ার্ড কাউন্সিলর মাসুদ রানা ১৬ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ চারজনকে গ্রেফতার করলেও প্রধান আসামি টুমন এতদিন পলাতক ছিলেন।

ডিবি পুলিশ জানায়, নিহত মনজুর রহমান মঞ্জু ছিলেন লালপুর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী