নলডাঙ্গায় ভুট্টা লু টে র ঘটনায় মনির ও সেন্টু আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন

নলডাঙ্গায় ভুট্টা লু টে র ঘটনায় মনির ও সেন্টু আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৭/০৬/২০২৫ ১১:১২:৩৫ পূর্বাহ্ন

নলডাঙ্গায় ভুট্টা লু টে র ঘটনায় মনির ও সেন্টু আ ট ক

সংগৃহিত


নাটোরের নলডাঙ্গা উপজেলার মহিষমারী এলাকায় জমি থেকে ভুট্টা লুটের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।

সোমবার (১৬ জুন) দুপুরে এক অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রায় ৬০ মণ ভুট্টা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- পশ্চিম মাধনগর এলাকার মনির সরদার ও তার শ্যালক সেন্টু মন্ডল।নলডাঙ্গা থানার ওসি রফিকুল ইসলাম জানান, পূর্ব মাধনগরের বাসিন্দা আহসান হাবিবের প্রায় পৌনে দুই বিঘা জমি থেকে মনির সরদার, তার ছেলে ইকবাল সরদার ও শ্যালক সেন্টু মন্ডলসহ ১৫-১৬ জন সহযোগী দেশীয় অস্ত্র নিয়ে ভুট্টা লুট করেন।

তিনি আরও জানানা, ঘটনার পর সেনাবাহিনী অভিযান চালিয়ে মনির ও সেন্টুকে আটক করে এবং উদ্ধারকৃত ভুট্টা মালিককে বুঝিয়ে দেয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী