বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য: মেয়র জাহাঙ্গীরের ১ মাসের কারাদণ্ড
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৬:৪২ PM

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য: মেয়র জাহাঙ্গীরের ১ মাসের কারাদণ্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৩ ১০:৫৫:১৮ AM

বিচারপতিকে নিয়ে বিরূপ মন্তব্য: মেয়র জাহাঙ্গীরের ১ মাসের কারাদণ্ড

মেয়র জাহাঙ্গীর আলম। ছবি সংগৃহিত


বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায় প্রসঙ্গে আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে অশালীন মন্তব্য করার ঘটনায় দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আগামী এক সপ্তাহের মধ্যে তাকে দিনাজপুরের আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। অন্যথায় তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক। দুর্নীতির মামলায় গত ২ আগস্ট খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে ৯ বছর এবং তার স্ত্রী জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন ঢাকার একটি আদালত। ওই রায়ের পর দিনাজপুর বিএনপি কার্যালয়ে দলের নেতাকর্মীরা প্রতিবাদ সভা করেন। ওই সমাবেশে মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম আপিল বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিমকে নিয়ে ‘বিরূপ’ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

তার বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফরম ইউটিউবে ছড়িয়ে পড়ে। পরে সুপ্রিমকোর্টের চার আইনজীবী হারুন অর রশীদ, মাহফুজুর রহমান রোমান, মো. মনিরুজ্জামান রানা ও শফিক রায়হান শাওন আদালত অবমাননার আবেদন করেন।


ডি ডি



শীর্ষ সংবাদ:

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ
প্রেম, সম্পত্তির পর এবার চু*রির মোটিভ:হ*ত্যাকা*ণ্ডের প্রকৃত কারণ নিয়ে এখনো প্রশ্ন
গ্রিন-ক্লিন সিলেট গড়তে জলাশয় পুনরুদ্ধারে গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ শুক্রবার