বাংলাদেশ আসছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৪১ AM

বাংলাদেশ আসছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/১০/২০২৩ ০৩:২২:১৬ AM

বাংলাদেশ আসছেন ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো

ব্রাজিলিয়ান তারকা রোনালদিনহো


ব্রাজিলের ২০০২ বিশ্বকাপ জয়ী সাবেক ফরোয়ার্ড রোনালদিনহো বাংলাদেশ সফরে আসছেন। আগামী ১৮ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় পা রাখবেন সাবেক পিএসজি, বার্সেলোনা ও এসি মিলান ফরোয়ার্ড।

কলকাতার ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে তার পৃষ্ঠপোষকতায় ঢাকায় এসেছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। 

শতদ্রু জানিয়েছেন, রোনালদিনহো আগামী ১৮ অক্টোবর রাতে রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ইভেন্টে অংশ নেবেন। সেখানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন উপস্থিত থাকবেন। এছাড়া অধিনায়ক জামাল ভূঁইয়ারও থাকার কথা রয়েছে। 

রোনালদিনহো ঢাকা আসার আগে দু’দিন কলকাতায় নানান ইভেন্টে অংশ নেবেন। সেটা শেষ করে দুপুরে ঢাকা আসবেন। পরদিন সকালে ঢাকা ছেড়ে যাবেন তিনি। এর মধ্যে অনুমতি পাওয়া সাপেক্ষে তিনি সাক্ষাৎ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে।

ডিডি



শীর্ষ সংবাদ:

পরিবর্তন হলে আলোচনার মাধ্যমে করতে হবে: মন্ত্রী আরিফুল হক চৌধুরী
আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: আব্দুল কাইয়ুম চৌধুরী
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বালাগঞ্জে বন্যার শ'ঙ্কা
কোম্পানীগঞ্জ সী'মান্তে বৃদ্ধের ম'রদেহ উ'দ্ধার
নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা