পিরোজপুরে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

পিরোজপুরে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ০৯:৪৫:৫৮ পূর্বাহ্ন

পিরোজপুরে ব্রিজ ভেঙে ট্রাক খালে, যোগাযোগ বন্ধ

ছবি : সংগৃহীত


পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অতিরিক্ত কয়লা বোঝাই একটি ট্রাক বেইলী ব্রিজ ভেঙে খালে পরেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ব্রিজ ভেঙে পরায় উপজেলার কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ভোররাতের দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাকটি ব্রিজ পার হওয়ার জন্য উঠলে ব্রিজটি ভেঙে পরে। স্থানীয়রা জানান,  এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল আগেই নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক ব্রিজে ওঠার কারনে এটি ভেঙে পরেছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী