নি য় ন্ত্র ণ হারিয়ে বাস খা*দে, ঘটনাস্থলেই মৃ ত্যু যাত্রীর
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন

নি য় ন্ত্র ণ হারিয়ে বাস খা*দে, ঘটনাস্থলেই মৃ ত্যু যাত্রীর

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৬/২০২৫ ১২:২৩:৫৫ অপরাহ্ন

নি য় ন্ত্র ণ হারিয়ে বাস খা*দে, ঘটনাস্থলেই মৃ ত্যু যাত্রীর

ছবি : সংগৃহীত


সিরাজগঞ্জের কাজিপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে একজন নিহত ও চারজন আহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটার দিকে পিপুলবাড়ি- সোনামুখী রাস্তার রৌহাবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সোনামুখী হতে ঢাকাগামী জেনিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে এসে চালক নিয়ন্ত্রণ হারালে খাদে পড়ে যায়। এ সময় গুরুতর আহত হয়ে পাঁচগাছি গ্রামের আয়নাল হক(৫৫) ঘটনাস্থলেই মারা যায়। অপর চারজন আহতকে উদ্ধার করে কাজিপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  গাড়ির চালক হেলপার পলাতক রয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  নূরে আলম জানান, ঘটনার পরপরই পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। এখন পর্যন্ত একজন নিহত ও চারজন আহত হয়েছে নিশ্চিত করেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী