শেষ ষোলোতে মেসিরা, প্রতিপক্ষ পিএসজি
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:২৬ PM

শেষ ষোলোতে মেসিরা, প্রতিপক্ষ পিএসজি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২৪/০৬/২০২৫ ০২:০১:৫৮ PM

শেষ ষোলোতে মেসিরা, প্রতিপক্ষ পিএসজি

ছবি : সংগৃহীত


ফিফা ক্লাব বিশ্বকাপে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে পালমেইরাসের জালে বল পাঠাতে খুব বেশি দেরি করেনি ইন্টার মায়ামি। প্রথমার্ধে একটির পর দ্বিতীয়ার্ধেও গোল পায় ক্লাবটি। তবে শেষদিকে গিয়ে চমক দেখায় ব্রাজিলিয়ান ক্লাবটি। সাত মিনিটের মধ্যে দুই গোল শোধ করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে তারা।

যুক্তরাষ্ট্রের হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মায়ামির বিপক্ষে ২-২ ব্যবধানে ড্র করেছে পালমেইরাস। আরেক ম্যাচে সিটল সাউন্ডার্সকে ২-০ ব্যবধানে হারিয়ে শেষ ষোলোতে মায়ামির প্রতিপক্ষ হয়েছে পিএসজি।

ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পালমেইরাস। বারবার আক্রমণে উঠে ইন্টার মায়ামির রক্ষণকে চাপে রাখে তারা। তবে ২১তম মিনিটে পাল্টা আক্রমণে এগিয়ে যায় ইন্টার মায়ামি। বল নিয়ে দ্রুত ছুটে যান আর্জেন্টাইন মিডফিল্ডার তাদেও আলেন্দে। তাকে আটকাতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান পালমেইরাস ডিফেন্ডার মুরিলো। সুযোগ কাজে লাগিয়ে গোলকিপার ওয়েভারতনকে পরাস্ত করেন আলেন্দে।

প্রথমার্ধে পালমেইরাসের ছিল একচেটিয়া আধিপত্য। তবে একাধিক শট নেওয়ার পরও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয় তারা। বিরতির পর ৫১তম মিনিটে আবারও বড় সুযোগ পায় ইন্টার মায়ামি। লুইস সুয়ারেসের পাসে আলেন্দে বক্সে ঢুকে শট নেন, তবে বল যায় পোস্টের বাইরে।

তবে ৬৬তম মিনিটে নিজেই ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেস। পালমেইরাসের এক ডিফেন্ডারের চাপ সামলে বল নিয়ে এগিয়ে দুর্দান্ত শটে বল পাঠান জালে।  

দুই গোলে পিছিয়ে পড়ার পর যেন নতুন করে জ্বলে ওঠে পালমেইরাস। ম্যাচের ৮০তম মিনিটে অ্যালানের পাসে গোল করেন পলিনহো। এরপর ৮৭তম মিনিটে মরিসিওর হাফ-ভলি গোলে সমতায় ফেরে ব্রাজিলিয়ান ক্লাবটি।

এই ড্রয়ের ফলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোয় উঠেছে পালমেইরাস। তাদের প্রতিপক্ষ ব্রাজিলের আরেক দল বোতাফোগো।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শ'ঙ্কা
সাদাপাথরে ১০ ঘণ্টা পর মিলল পর্যটকের ম'রদেহ
জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড