নবীগঞ্জে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৮ জন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন

নবীগঞ্জে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৮ জন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৬/২০২৫ ১১:৩৭:০৫ অপরাহ্ন

নবীগঞ্জে এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত ২৮ জন

ছবি : সংগৃহীত


সারা দেশের মতো হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাতেও ২০২৫ সালের এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষা সুষ্ঠুভাবে শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষায় উপজেলার বিভিন্ন কেন্দ্রের ২,১৮০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ২৮ জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, নবীগঞ্জ সরকারি কলেজ কেন্দ্রে ৮৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন, ইনাতগঞ্জ ডিগ্রি কলেজ কেন্দ্রে ৩১২ জনের মধ্যে ৩ জন এবং আউশকান্দি রশিদিয়া পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৮১৬ জনের মধ্যে ১৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তিনটি কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি অনুপস্থিতি ছিল আউশকান্দি কেন্দ্রে।

একই দিনে আলিম পরীক্ষায় সৈয়দপুর বাজার ফাজিল মাদ্রাসা কেন্দ্র থেকে ১৬৫ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিলেন ৪ জন, যা ২.৪৩ শতাংশ। অন্যদিকে, ভোকেশনাল পরীক্ষায় নবীগঞ্জ সরকারি কলেজ (বিজনেস ম্যানেজমেন্ট) কেন্দ্রে ২২ পরীক্ষার্থীর মধ্যে ২ জন অনুপস্থিত ছিলেন।

পরীক্ষা সুষ্ঠু, নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হচ্ছে তা নিশ্চিত করতে কেন্দ্র পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, সহকারী কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামান, এনায়েত খান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী, নবীগঞ্জ আইডিয়াল উইমেন্স কলেজের অধ্যক্ষ নজির আহমেদ, নবীগঞ্জ সরকারি কলেজের প্রভাষক রেজাউল আলম প্রমুখ।

পরিদর্শনকালে তাঁরা পরীক্ষা কেন্দ্রগুলোর পরিবেশ, নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সেনাবাহিনীর একটি টিমও বিভিন্ন কেন্দ্রে টহল দেয়।

নবীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম জানান, প্রথম দিন নবীগঞ্জ উপজেলার সবকটি কেন্দ্রে পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার