আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ধীরগতির সংস্কার, দু র্ভো গে জনজীবন
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ধীরগতির সংস্কার, দু র্ভো গে জনজীবন

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭/০৬/২০২৫ ০৯:৪৪:০০ পূর্বাহ্ন

আজমিরীগঞ্জ-বানিয়াচং সড়কে ধীরগতির সংস্কার, দু র্ভো গে জনজীবন

ছবি:নিজস্ব


আজমিরীগঞ্জ - বানিয়াচং শরিফ উদ্দিন  সড়ক এখন দুর্ভোগ ও যন্ত্রণার অপর নাম! মন্থর গতিতে চলছে সড়ক উন্নয়ন কাজ। ফলে দীর্ঘায়িত হয়েছে মানুষের দুর্ভোগ।একে তো ভাঙাচোরা সড়ক,  বৃষ্টি  হলে সড়কের চেহারা পাল্টে  ব কাদা-পানিতে একাকার হয়ে  ছোট  বড় পুকুর হয়ে যায় , ও বিভিন্ন  ব্রিজের পাশে গর্তের মত ভাঙ্গন সব মিলিয়ে ভোগান্তির যেন অন্ত নেই! সরে জমিনে দেখা যায় , সড়কের যেসব স্থানে জোরা তালির কাজ শেষে কার্পেটিং উঠে  সেখানে ও গর্ত হয়েছে   দুর্ভোগ ও অসহ্য যন্ত্রণার জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয় জন সাধারণের।  বিশেষ করে  আজমিরীগঞ্জ সদর ইউনিয়ন বিরাট গ্রাম থেকে আজমিরীগঞ্জ  উপজেলা পর্যন্ত সড়কের এমন অবস্থা দাড়িয়েছে যেন সড়কে আসতেই বুক কাঁপছে সবার, গলা যায় শুকিয়ে। অসুস্থ রোগী, প্রসূতি নারী ও হাড় ও মাজার সমস্যায় ভুগছেন এমন মানুষের জন্য জমদূত হয়ে দাঁড়িয়েছে, আজমিরীগঞ্জ - বানিয়াচং  শরিফ উদ্দিন সড়কের

সড়কের সংস্কারের জন্য  ৩২ কোটি টাকার মেগা প্রকল্প টেন্ডারের অপেক্ষায়। যানবাহনে চলাফেরা রীতিমত বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে,  বর্তমানে এই রাস্তার দুরবস্থার কারণে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে মানুষ  চলা চল করছে । ফলে সাধারন মানুষের দুর্ভোগ চরম সীমায় পৌঁছেছে, প্রতিনিয়ত দুর্ঘটনা ও বাড়ছে। ,উপরন্তু রাস্তার বেহাল অবস্থা সব মিলিয়ে মানুষের জীবন আজ বিপর্যস্ত, ভয়াবহ ধারণ করেছে ।

কোথাও কোথাও  পিচ–খোয়া উঠে গেছে। সৃষ্টি হয়েছে  গর্তের। বৃষ্টি হলেই দেখা যায় এ যেন রাস্তা  নয় ছোট বড় পুকুর, কোথাও সড়ক ধসে পড়েছে,  চলাচলের অযোগ্য। এক পাশ থেকে রাস্তা সংস্কার করা হয়, আরেক পাশ দিয়ে নষ্ট হয়।এরই মাঝে ঝুকি নিয়ে চলাচল করছে যাত্রীবাহী বাস, সিএনজি, মোটরসাইকেল  মালামালবাহী ট্রাক,পিক আপ সহ  শতশত যানবাহন। রুটিন মেরামত খাত রাস্তা টিকিয়ে রাখার জন্য ইট বালু দিয়ে গাড়ি চলাচলের  ব্যাবস্থা করা হয়। এই বিষয় নিয়ে নির্বাহী প্রকৌশলী, সওজ, সড়ক বিভাগ, (হবিগঞ্জ) জাকির হোসেন এর সঙ্গে মুঠোফোন আলাপ করলে তিনি জানান  সড়কটি সংষ্কারের জন্য ৩২কোটি মেগাপ্রকল্প  টেন্ডার হয়ে মিনিষ্টিজে যাওয়ার  পর সেখান থেকে  আবার বলেছে রিটেন্ডার করার জন্য রিটেন্ডার করে দিয়েছি জুলাই মাসের ৮ তারিখে ওপেনই হবে ওপেন হওয়ার পর মূল্যায়ন  করতে হবে। মূল্যায়ন করে দ্রুত পাটিয়ে দেব যেন সংষ্কার কাজটি যেন তাড়াতাড়ি হয়ে যায় ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল
ইমাম-মুয়াজ্জিনদের কল্যাণে কাজ করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ: বাণিজ্যমন্ত্রী
সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভর সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: বিভাগীয় কমিশনার
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তা বার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন
পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক
জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার